Dhaka মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুই মাস পর এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এ সেবা আবারও সচল করা হয়েছে বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও অন্যান্য সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন হওয়ায় স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হয়েছে।

এনআইডি মহাপরিচালক বলেন, আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। এখন স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার অংশ হিসেবে আজ থেকে এনআইডি সংশোধন কার্যক্রম চালু করা হল।

কেন এতদিন এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল- এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আমাদের ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) ও আইপিসিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সিস্টেম নিয়ে বড় কাজ চলছিল। এই সময়ে এসব নিবন্ধন সম্পন্ন হয়েছে। এখন কাজ শেষ হওয়ায় আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি। এ ছাড়া, ভোটের মাঠে প্রার্থীদের চূড়ান্ত হওয়ার বিষয়টিও এনআইডি কার্যক্রম বন্ধ থাকার অন্যতম কারণ।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনআইডি সংক্রান্ত ভুল তথ্য প্রদান বা অনিয়ম ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশনার মাধ্যমে এবার তা আবারও সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হলো।

আবহাওয়া

নতুন সরকারের বাজেট হতে হবে বাস্তবসম্মত ও সংস্কারভিত্তিক : সিপিডি

দুই মাস পর এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু

প্রকাশের সময় : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬