Dhaka সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীবাড়িতে আগুনে পুড়ল ৬ বসতঘর

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ৬টি টিনের ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার কাইচমালদা গ্রামের শাহ আলমের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে কাইচমালদা এলাকার শাহ আলমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে তা আশপাশের আরো পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার ভোর পৌনে ৬টায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে টঙ্গীবাড়ি ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুনে ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

আবহাওয়া

টঙ্গীবাড়িতে আগুনে পুড়ল ৬ বসতঘর

প্রকাশের সময় : ০২:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬