Dhaka সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৯৯৯ টাকায় পদ্মাসেতু ভ্রমণ

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
  • ২৮২ জন দেখেছেন

পদ্মাসেতুতে ভ্রমণের জন্য বিশেষ প্যাকেজ চালু করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। এই প্যাকেজের আওতায় ৯৯৯ টাকায় দরর্শনার্থীরা ঢাকা থেকে পদ্মা সেতুতে ভ্রমণ করে আবার ঢাকায় ফিরতে পারবেন।

শুক্রবার (২২শে জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে এই প্যাকেজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এসসময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলী কদর।

উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান জানান, এই প্যাকেজ ট্যুর বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিজস্ব এসি মাইক্রোবাসে আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে শুরু হবে। এরপর শ্যামলী, আসাদগেট, সাইন্সল্যাব হয়ে বুয়েটের সামনে দিয়ে হানিফ ফ্লাইওভারে উঠবে। এরপর আনুমানিক বিকেল সাড়ে ৫টায় পদ্মা সেতু অতিক্রম করবে। এই ভ্রমণের মাধ্যমে পর্যটকরা দিনের আলোতে পদ্মা সেতু এবং সন্ধ্যা ও রাতের আবহে পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে।

তিনি জানান, ঢাকা-পদ্মা সেতু-ভাঙা চত্বর-বঙ্গবন্ধু মান মন্দির-ঢাকা শীর্ষক অর্ধদিবসের এ পদ্মা সেতু ভ্রমণ প্রতি শুক্র ও শনিবার নিয়মিত পরিচালিত হবে। এই প্যাকেজ ট্যুরটি বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সটিটিউট প্রশিক্ষিত গাইড দ্বারা পরিচালিত হবে। আর প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।

বিকেলে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই প্যাকেজ উদ্বোধনের পর বাংলাদেশ পর্যটন করপোরেশনের দুইটি এসি মাইক্রোবাস আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে পদ্মা সেতুর উদ্দেশ্যে যাত্রা করে।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

৯৯৯ টাকায় পদ্মাসেতু ভ্রমণ

প্রকাশের সময় : ০৯:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২