২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায়ই মারা গেছে তিনজন, বাকি একজন ময়মনসিংহে।একই সময়ে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৭ শিশু।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৮৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৮৪ জন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যজন ময়মনসিংহ বিভাগের।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৬৩ জন এবং হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৪ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানাচ্ছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৪৪৭।

এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জন শিশুর মৃত্যু হয়। আর আক্রান্ত হয় ১ হাজার ২৩১ জন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬