Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম মোকাবিলায় জরুরি চিকিৎসা সামগ্রী দিলো আইসিআরসি

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশে চলমান হামের পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

রোববার (২৪ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে আইসিআরসি ঢাকা ডেলিগেশনের পক্ষ থেকে হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বাংলাদেশ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুদানে অক্সিজেন কনসেনট্রেটর ১৪টি, এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস ৫৭০টি, ব্যাগ-ভালভ-মাস্ক ১২টি, রিসাসিটেটর এবং ম্যানুয়াল সাকশন ডিভাইস রয়েছে। যা শ্বাসকষ্টজনিত জটিলতা ও অন্যান্য জরুরি রোগী ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবায় সহায়তা করবে।

এসময় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বাংলাদেশে জরুরি প্রস্তুতি ও স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে মানবিক সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আবহাওয়া

প্রকাশের সময় : ০৪:২০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬