কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে রূপ দিতে পরিকল্পিতভাবে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

গাজীপুর জেলা প্রতিনিধি : 

বাংলাদেশকে বৈশ্বিক কৃষিপণ্যের অন্যতম নির্ভরযোগ্য রপ্তানিকারক দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে রূপ দিতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। গবেষণা, আধুনিক প্রযুক্তি ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কৃষিপণ্যের বাজার আরো সম্প্রসারিত হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কৃষিকে শুধু দেশের খাদ্য নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করাই সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

কৃষিমন্ত্রী বলেন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক কৃষিপণ্য রপ্তানির জন্য গবেষণা ও প্রযুক্তিনির্ভর কৃষির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই; পর্যাপ্ত মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে এবং কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে গবেষণা ও প্রযুক্তিনির্ভর কৃষির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। গবেষণাপ্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পরিদর্শন শেষে কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। সভায় কৃষি গবেষণা জোরদার, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, কৃষি বিজ্ঞানী, শিক্ষক এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে আনসারের সহযোগিতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে রূপ দিতে পরিকল্পিতভাবে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

প্রকাশের সময় : ০২:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬