Dhaka শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

নিজস্ব প্রতিবেদক : 

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪১৪টি শিশু আর নিশ্চিত হামে মারা গেছে ৮৫টি। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯টিতে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৫৪। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৮ হাজার ৩২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৬১ জনের। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৪ জন। একই সময়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৭৫ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৪০ জনের।

আবহাওয়া

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রী বিতরণ শুরু করলো ডিএসসিসি

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

প্রকাশের সময় : ০৭:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬