হাম ও হামের উপসর্গে প্রাণ গেলো আরো ৬ শিশুর

নিজস্ব প্রতিবেদক : 

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গে ৫ শিশু এবং নিশ্চিত হামে এক শিশু মারা গেছে।

রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, শনিবার (১৬ মে) থেকে রোববার (১৭ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর শরীরে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৩৮৪ জনের মৃত্যু হলো। একই সময়ে হাম শনাক্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৭৫ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশুর শরীরে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২টি শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ৭৪৪টি।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৭ হাজার ৭৬৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক মৃত্যুর তথ্যে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—১৫৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ জন মারা গেছে রাজশাহী বিভাগে।

গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

হাম ও হামের উপসর্গে প্রাণ গেলো আরো ৬ শিশুর

প্রকাশের সময় : ০৫:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬