স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রদর্শন করা যানবাহনের মধ্যে রয়েছে চার্জে চালিত প্রাইভেট কার ও মোটরসাইকেল।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধরনের যানবাহন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ছবিতে দেখা যায়, প্রদর্শনীতে আসা কিছু গাড়ি প্রধানমন্ত্রী তার কার্যালয়ের ভেতরে চালিয়ে দেখেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও জানানো হয়, বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করেছেন প্রধানমন্ত্রী। সেখানে খাল পুনঃখননসহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মানিকগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১২:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬