‘সীমান্ত হত্যাকাণ্ড’ ঢাকা-দিল্লি সম্পর্কের কলঙ্ক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
  • ২৮৫ জন দেখেছেন

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক অত্যন্ত উষ্ণ, কিন্তু সীমান্তে হত্যাকাণ্ডের মতো নেতিবাচক কিছু উপাদানের জন্য এটি কলঙ্কিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে ভার্চুয়াল আলোচনার পর সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, ‘আমরা বাংলাদেশি লোক, আমাদেরও হতাশ করে। তবে আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে এটির সমাধান করা সম্ভব। আমরা অনেক দূর অগ্রসর হয়েছি।

আজকেও ভারতের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, কোনও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না। আমরা তাদের বিশ্বাস করতে চাই। আমরা চাই না একজন লোকও সীমান্তে মারা যাক।

আরও পড়ুন : বাংলাদেশ ট্রানজিট চাইলো ভারতের কাছে

কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের ঘটনা সময়ে সময়ে হচ্ছে। দুই দেশের মধ্যে এত সুন্দর সম্পর্ক। কিন্তু এগুলো সম্পর্কে কলঙ্ক তৈরি করে।

মন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, প্রাণঘাতী নয় (নন-লিথেল) এমন অস্ত্র ব্যবহার হবে।

বিএসএফ ঘুষ খায় এ সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি সাংবাদিকদের ইস্যু। আমরা শুনেছি পত্রপত্রিকার মাধ্যমে বিএসএফ ঘুষ খায় এবং এই ব্যবসায় প্ররোচিত করে। কিন্তু এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের আরও লেখা উচিত।

রোহিঙ্গা নিয়ে ভারতের চিন্তা কী জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, তারা বলেছেন, এর দ্রুত সমাধান হওয়া দরকার। কারণ, না হলে এই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা দিতে পারে। সেজন্য এ বিষয়ে যা যা করা দরকার, তারা আমাদের সঙ্গে মিলে করবে। এটাও বলেছে যে একমাত্র সমাধান হচ্ছে তাদের ফেরত যাওয়া।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

‘সীমান্ত হত্যাকাণ্ড’ ঢাকা-দিল্লি সম্পর্কের কলঙ্ক

প্রকাশের সময় : ০৫:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০