Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মাইক্রোবাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের কোম্পানীগঞ্জে নোহা মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকার সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুরের শাহজাহানের ছেলে সিএনজিচালক কালন (৩৫), একই উপজেলার মৃত মছদ্দর আলীর ছেলে কাজী আমির উদ্দিন (৫০) ও মাইক্রবাসচালক ঢাকার হেমায়েতপুরের আবু তাহের (৫০)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. শাফিকুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছালে নোহা মাইক্রোবাসের একটি চাকা ব্লাস্ট হয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নারীসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে সেখানে মাইক্রোবাসচালকের মৃত্যু হয়।

আবহাওয়া

সিলেটে মাইক্রোবাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

প্রকাশের সময় : ১২:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩