সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।

সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া-৪ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেও এমপি নির্বাচিত হননি।

সেলিম আলতাফ আওয়ামী লীগ পরিবারের সন্তান। কুমারখালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়ার দৌহিত্র তিনি। তার চাচা আবুল হোসেন ও চাচি সুলতানা তরুণও এমপি ছিলেন। আরেক চাচা সামছুজ্জামান অরুণ কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছিলেন।

তার বাবা প্রয়াত আলতাফ হোসেন কিরণ মুক্তিযোদ্ধা ও স্কুলশিক্ষক ছিলেন। মা মমতাজ বেগম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যখন ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয় : প্রভা

সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪