Dhaka বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সহিংসতা-নাশকতার অভিযোগে ঢাকায় গ্রেফতার ২৫৩৬

নিজস্ব প্রতিবেদক : 

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে দুই শতাধিকের বেশি। এসব মামলায় এ পর্যন্ত ২৫৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের বেশিরভাগ বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

শনিবার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য জানান।

তিনি জানান, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় মামলা হয়েছে ২০৭টি। আর এসব মামলায় এখন পর্যন্ত ২৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এদিকে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে ঢাকায় ৭১ ও ঢাকার বাইরে ২১৯ জনসহ মোট ২৯০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আবহাওয়া

সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়ামপত্নী

সহিংসতা-নাশকতার অভিযোগে ঢাকায় গ্রেফতার ২৫৩৬

প্রকাশের সময় : ০৪:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪