Dhaka শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে বড় নিয়োগ, দুপুরে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : 

সরকারি চাকরিতে ক্যাডার এবং নন-ক্যাডার পদে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান রোববার (২৪ নভেম্বর) দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেবেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, এই নিয়োগের মধ্যে ২০ হাজার নতুন পদ রয়েছে, যা সবই কর্মকর্তা পর্যায়ের। তবে এই নিয়োগগুলো কি নিয়মিত বিসিএস পরীক্ষার মাধ্যমে হবে, নাকি বিশেষ বিসিএসের মাধ্যমে, তা দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সরকার পরিবর্তনের পর বিসিএসের মাধ্যমে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৩ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে মোট পদ ১৯ লাখ ১৬ হাজার ৫১৯ টি। এরমধ্যে কর্মকর্তা কর্মচারী আছেন ১৪ লাখ ৪৩ হাজার ৫১৮ জন। চার লাখ ৭৩ হাজার একটি পদ শূন্য রয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার।

আবহাওয়া

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

সরকারি চাকরিতে বড় নিয়োগ, দুপুরে ঘোষণা

প্রকাশের সময় : ১২:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪