Dhaka মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (১১ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১০ মার্চ) সকাল ৬টা থেকে শনিবার (১১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে থেকে ৩৮৪ পিস ইয়াবা, ১৫৩ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৩৫ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি ৩৩২ গ্রাম গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা রুজু হয়েছে।

আবহাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

প্রকাশের সময় : ১২:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩