মেহেরপুরে স্ত্রী হত্যার দায় স্বামীর যাবজ্জীবন

মেহেরপুর জেলা প্রতিনিধি : 

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের রেজাউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন।

আদালতের নথি ও মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১৫ নভেম্বর মেহেরপুর সদর উপজেলার ধলা গ্রামে নিজ বাড়িতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন রেজাউল ইসলাম। হত্যার পর ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনি লাশ গোপনের চেষ্টা করেন এবং স্বাভাবিক মৃত্যুর গল্প সাজানোর উদ্যোগ নেন।

হত্যাকাণ্ডের পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে মরদেহ গোপন ও স্বাভাবিক মৃত্যুর গল্প দাঁড় করানোর চেষ্টা করা হয়। পুলিশি তদন্তে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে নিহত নারীর মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। পাশাপাশি প্রতিবেশী ও স্বজনদের সাক্ষ্য এবং আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আদালতে দেওয়া স্বীকারোক্তিতে রেজাউল ইসলাম জানান, বিবাহের ২৫ বছর পরও স্ত্রীর পরকীয়া সংক্রান্ত সন্দেহ ও দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরেই তিনি এ হত্যাকাণ্ড ঘটান। ঘটনার পর প্রথমে বিষয়টি আড়াল করার চেষ্টা করলেও পরে তিনি সত্য স্বীকার করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ যথাযথভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

মেহেরপুরে স্ত্রী হত্যার দায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৩:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬