বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৮০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

জাপানের বিপক্ষে জয় দিয়ে শেষ ষোলো নিশ্চিত করার আনন্দ ম্লান হতে চলল চোটের ধাক্কায়। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল দলে থাকছেন না নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতা। জাপানের বিপক্ষে জয়ের পর মঙ্গলবার (৩০ জুন) তাঁর চোটাক্রান্ত স্থানে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেডিকেল রিপোর্টে দেখা গেছে, তিনি বাঁ উরুর পেছনের অংশে হ্যামস্ট্রিং গুরুতর চোট পেয়েছেন।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) পাকেতার মাঠে ফেরার নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেনি। তবে গ্লোবো এস্পোর্তে (জিই)-এর প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, শেষ ষোলোর ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। এমনকি বিশ্বকাপে পাকেতাকে আর মাঠে দেখা যাবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।

সিবিএফ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, পাকেতা বর্তমানে জাতীয় দলের মেডিকেল টিমের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। যত দ্রুত সম্ভব তাকে পুরোপুরি সুস্থ করে মাঠে ফেরানোর লক্ষ্যেই এই চিকিৎসাকার্য পরিচালিত হবে।

জাপানের বিরুদ্ধে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে থেকেই মাঠে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় পাকেতাকে। বিরতির বাঁশি বাজতেই তীব্র অস্বস্তি ও ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, নেইমারের কাঁধে ভর দিয়ে তাকে ড্রেসিংরুমে ফিরতে হয়। ম্যাচের বাকি সময়টা ডাগআউটে বেঞ্চে বসেই দলের জয় উপভোগ করেন পাকেতা।

পাকেতাকে নিয়ে দুঃসংবাদ পেলেও ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তি এনে দিচ্ছেন উইঙ্গার রাফিনিয়া। প্রায় ১০ দিন ধরে ডান উরুর চোটে ভোগা বার্সেলোনার এই তারকা মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। সোমবার দিবাগত রাতে হালকা অনুশীলনের অংশ হিসেবে তাকে গা গরম করতে দেখা গেছে। তবে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে খেলানোর বিষয়ে কোনো তাড়াহুড়ো না করে সতর্ক অবস্থানে রয়েছে ব্রাজিলের কোচিং স্টাফ।

এদিকে মঙ্গলবারের অনুশীলনের পর সেলেসাওদের একদিনের সংক্ষিপ্ত ছুটি দিয়েছেন কোচ আনচেলত্তি। আজ বুধবার বিকেলে ছুটি কাটিয়ে আবারও বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন ভিনিসিয়ুস-ক্যাসেমিরোরা। এরপর পরবর্তী ম্যাচের আগে দল অনুশীলনের জন্য পূর্ণ তিন দিন সময় পাবে।

বিশ্বকাপের শেষ ষোলোয় আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

আবহাওয়া

জামালপুরে বিচারক দম্পতির বাসায় গ্রিল কেটে চুরির অভিযোগ

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের!

প্রকাশের সময় : ০১:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬