বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : 

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পাওয়া বাসই কেবল সড়কে চলাচল করতে পারবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মোর্শেদ এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম আল ফেসানি।

আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম আলফেসানি বলেন, মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি সংক্রান্ত বিআরটিএর একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালত বলেছেন, বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে।

বিআরটিএর আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটি অ্যাপ্লিকেশন দিয়েছিল, তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়। আমি আদালতে বলেছি, সড়ক পরিবহন আইন ২০১৮—এর ধারা হলো ৪০-এ। ৪০-এ বলে দেওয়া আছে টেকনিক্যাল স্পেসিফিকেশন। যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন কেউ ভায়োলেশন করে, তাহলে সেটা ৮০-সেকশন ৮৪ দ্বারা এগুলো অফেন্স। এবং পানিশেবল অফেন্স, এর সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছর এবং ৩ লাখ টাকা জরিমানা। এছাড়া সেকশন ২৮, সড়ক পরিবহন আইন, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে—রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।

আদালতের আদেশের বিষয়ে তিনি আরও বলেন, বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে।

তিনি বলেন, স্লিপার বাস চলাচলের জন্য বিআরটিএর কোনো অনুমতি নেই। একই সঙ্গে হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের কোনো অনুমতি দেননি। ফলে প্রচলিত আইন ও বিধিবিধানের বাইরে স্লিপার বাস সড়কে চলাচলের সুযোগ নেই।

এর আগে মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। রিট আবেদনে সড়কে নিরাপত্তা নিশ্চিতে অননুমোদিত স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

প্রকাশের সময় : ০৩:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬