Dhaka শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ১৬ জনকে তাৎক্ষণিক বদলি

নিজস্ব প্রতিবেদক : 

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার দায়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ ও বদলি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সম্প্রতি বরিশাল এবং ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। এ ছাড়া অনেককে নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। প্রতিমন্ত্রীর নির্দেশনার আলোকে বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ হতে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ হতে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ হতে ১ জন এবং হিসাব বিভাগ হতে ১ জনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করেছে। এছাড়া বিআইডব্লিউটিসি তিনজন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করেছে।

এতে আরও বলা হয়, নৌপরিবহন প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহি ও সেবার মান নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্ত্রণালয় সূত্র জানায়, সম্প্রতি প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বরিশাল ও ঢাকায় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি দেখেন, বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কোনো পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং অনেকেই নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে উপস্থিত হয়েছেন।

সরকারি কর্মকর্তাদের এমন দায়িত্বজ্ঞানহীনতায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এরপরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের আওতাধীন সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে শতভাগ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সরকারি দপ্তরে কাজের শৃঙ্খলা, জবাবদিহি ও নাগরিক সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের আকস্মিক ও ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

আবহাওয়া

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রী বিতরণ শুরু করলো ডিএসসিসি

বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ১৬ জনকে তাৎক্ষণিক বদলি

প্রকাশের সময় : ০৭:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬