Dhaka বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার নেতৃত্বে সচিব সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সরকারের সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা, সঙ্গে থাকবেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

রোববার (০১ সেপ্টেম্বর) সব সচিবকে চিঠি দিয়ে সভায় উপস্থিত থাকার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সচিবালয় সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে। এ ছাড়া বিবিধে দেশের সার্বিক বিষয় আলোচনা শেষে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন সরকার প্রধান।

একাধিক সচিবের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্ত্রণালয়গুলো কীভাবে গতিশীল করা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গুম-খুন নিয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে সরকারের চিন্তা-ভাবনা নিয়ে সচিবদের সঙ্গে মতবিনিময় হতে পারে।

এ ছাড়া দুর্নীতি কীভাবে রোধ করা যাবে, তা নিয়ে সচিবদের মতামত নেওয়া হবে। দুর্নীতি নিয়ে দেওয়া হবে কঠোর বার্তা।

গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সরকার প্রধান।

আবহাওয়া

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রধান উপদেষ্টার নেতৃত্বে সচিব সভা বুধবার

প্রকাশের সময় : ০২:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪