Dhaka রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোবাংলা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেলেন আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. আব্দুল মান্নান। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি এ দায়িত্ব পালন করবেন।

রোববার (১৭ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পেট্রোবাংলার দাফতরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মো. আব্দুল মান্নানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়। এর আগে গত ১৫ মে পেট্রোবাংলার আগের চেয়ারম্যান এরফানুল হককে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।

আবহাওয়া

পেট্রোবাংলা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেলেন আব্দুল মান্নান

প্রকাশের সময় : ০৩:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬