Dhaka রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ সিটিতে আ.লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক : 

গাজীপুর, বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন ও পাঁচটি পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।

রোববার (৯ এপ্রিল) সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

এসময় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এছাড়া বরিশাল সিটি করপোরেশনের প্রার্থী হিসেবে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দীন সরাসরি এবং গাজীপুর সিটি করপোরেশনসহ বরিশালের কয়েকজন প্রার্থীর পক্ষে অন্যরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বরিশাল সিটি করপোরেশনকে আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে চান তিনি। মনোনয়ন না পেলে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হবেন না বলেও সাফ জানিয়ে দেন এই মনোনয়ন প্রত্যাশী।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন বরিশাল এবং খুলনা, ২১ জুন সিলেট এবং রাজশাহী সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আবহাওয়া

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

পাঁচ সিটিতে আ.লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু

প্রকাশের সময় : ০১:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩