Dhaka মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

ভারতের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের ফরেন পলিসি পরিবর্তন হবে না বলে জানান তিনি।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের নতুন সরকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে।

তিনি বলেন, আমাদের ‘বাংলাদেশ প্রথম’ বা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে আমাদের ফরেন পলিসি। সেটা যে সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোবো।

বিদেশগামী মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দালালচক্রের দৌরাত্ম্য রোধে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অসচেতনতার সুযোগ নিয়ে একটি চক্র সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ পথে বিদেশ পাঠাচ্ছে, এতে অনেকেই বিপদে পড়ছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। তাই তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকার মাধ্যমে এ ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে হবে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের সময়ে এই ডিসি সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় এটি বিশেষ গুরুত্ব বহন করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যেগুলো দেশের তৃণমূল জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, ক্রীড়াসহ নানা বৈশ্বিক ইস্যুর প্রভাব দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পড়ছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কোন অঞ্চলে কী পরিস্থিতি, তা তুলে ধরতেও ডিসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অবৈধ অভিবাসন প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, অনেক বাংলাদেশি দালালচক্রের মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে বিদেশে গিয়ে নানা বিপদের মুখে পড়ছেন। এটি বন্ধ করতে জেলা প্রশাসকদের নেতৃত্বে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে মানুষ এ ধরনের প্রতারণার শিকার না হন।

তিনি বলেন, সরকার দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে চায়। এতে একদিকে কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে অবৈধ অভিবাসনও কমবে। এ লক্ষ্যে ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও কার্যকর করার ওপর জোর দেন তিনি। যেখানে প্রশিক্ষণ প্রতিষ্ঠান নেই, সেখানে নতুন করে স্থাপন এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা যেন যেকোনো সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে ব্যবস্থা উন্মুক্ত রয়েছে। নীতিনির্ধারণ বা বাস্তবায়ন উভয় ক্ষেত্রেই তাদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

আবহাওয়া

বরিশালে বাসচাপায় প্রাণ হারালেন দাদি-নাতনি

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬