Dhaka সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : 

পররাষ্ট্রমন্ত্রী এইচ. ই. খলিলুর রহমানের সাথে এক বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, হাইকমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রীর নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

বৈঠকে উভয় পক্ষ বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করেন। এসময় দুই দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে সম্পর্কের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ভারতীয় হাইকমিশনার উভয় দেশের নিজ নিজ জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও উপকারের ভিত্তিতে এবং দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্পর্কের উন্নয়নে হাইকমিশনারের বিশেষ অবদানের প্রশংসা করেন এবং তার পরবর্তী কর্মজীবনের সাফল্যের জন্য শুভকামনা জানান।

আবহাওয়া

ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

প্রকাশের সময় : ০১:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬