Dhaka সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

নিজস্ব প্রতিবেদক :

দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ।

এদিকে সৌদি আরবসহ কয়েকটি মুসলিম দেশে ঈদের তারিখ কিছুটা ভিন্ন হয়েছে। সৌদি আরবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২৭ মে, আর ২৬ মে পালিত হবে আরাফাত দিবস। একই তারিখ ঘোষণা করেছে তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশ।

আবহাওয়া

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

প্রকাশের সময় : ০৭:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬