দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদকে হেনস্তা প্রসঙ্গে যা বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : 

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে বসে রাখার ঘটনায় জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন।

জয়সওয়ালের কাছে প্রশ্ন করা হয় গত সপ্তাহে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের একজন কর্মকর্তা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)- এর বৈঠকে যোগ দিতে এসেছিলেন। কিন্তু তাকে বলা হয় তিনি সার্ক ভিসা নিয়ে এসেছেন। একজন মন্ত্রী পর্যায়ের বিদেশি প্রতিনিধি ভিসা নিয়ে কিন্তু ডিপ্লোমেটিক পাসপোর্ট ছাড়া কী আসতে পারে না ? বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কী?

উত্তরে মুখপাত্র বলেন, সে (বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা) গত ১৪ তারিখ এখানে এসেছিল ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে এসেছিলেন। তাকে দিল্লি বিমানবন্দরে অভিবাসন দপ্তরের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তার ভারতের আসার উদ্দেশ্য রিম অ্যাসোসিয়েশনের বৈঠকের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাকে ভারতীয় প্রবেশের অনুমতিও দেওয়া হয়। তবে তিনি ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

একইসঙ্গে বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে একটি মন্দির কমপ্লেক্সের অংশে রামের ৮১ ফুট উঁচু একটি মূর্তি নির্মাণকে কেন্দ্র করে যে বিতর্ক ছড়িয়েছে সেই প্রসঙ্গেও মন্তব্য করেন জয়সওয়াল।

তিনি বলেন, আমরা দেখেছি, বাংলাদেশের থেকে কিছু খবর এসেছে, কিছু হিন্দু দেব-দেবীর সঙ্গে, তাদের ছবির সঙ্গে অপবিত্র ঘটনা ঘটেছে, যার কারনে সেখানে প্রতিবাদ দেখানো হয়েছে। আমরা আশা করছি বাংলাদেশের সরকার সেখানকার চরমপন্থী লোকজনের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন

দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদকে হেনস্তা প্রসঙ্গে যা বলল ভারত

প্রকাশের সময় : ০৭:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬