থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছে আদালত

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • ২৬৫ জন দেখেছেন

মেয়াদের সময়সীমার আইনি চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে সরকারি দায়িত্ব থেকে বরখাস্ত করেছে দেশটির শীর্ষ আদালত। প্রধানমন্ত্রী মেয়াদের চেয়ে বেশি সময় ধরে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন বলে আদালতে অভিযোগ তোলে দেশটির বিরোধী দলগুলো। থাইল্যান্ডের সংবিধানে প্রধানমন্ত্রীর দায়িত্বের মেয়াদ আট বছর নির্দিষ্ট করা আছে।

২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন প্রায়ুথ চান ওচা। ২০১৯ সালে সামরিক সরকারের নির্দেশনায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে থাকেন তিনি। বুধবার (২৪ আগস্ট) মামলাটি বিবেচনায় নিয়ে প্রায়ুথ চান ওচাকে বরখাস্ত করে আদালত। তবে এই মামলার চূড়ান্ত রায় দেওয়া এখনও বাকি রয়েছে।

গত মাসে অনাস্থা ভোটে টিকে যান প্রায়ুথ চান ওচা। তবে গত কয়েক বছর ধরেই তার বিরোধিতা ক্রমেই বাড়ছে। তার পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককের পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভও হয়েছে। তবে প্রায়ুথ চান ওচার সমর্থকেরা বলছেন, ২০১৭ সালে যখন নতুন সংবিধান কার্যকর হয় তখন থেকে কিংবা ২০১৯ সালের সাধারণ নির্বাচনে জয়লাভের পর থেকেই তার মেয়াদ শুরু হয়েছে।

আদালতের আদেশে প্রধানমন্ত্রী বরখাস্ত হওয়ায় এখন নিয়ম অনুযায়ী উপপ্রধানমন্ত্রী প্রবিত ওংসুওয়ান (৭৭) নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। সূত্র: বিবিসি

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছে আদালত

প্রকাশের সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২