Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তামাক সেবনে বছরে ১ লাখ ৬১ হাজার জনের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ২৩৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। আর তামাকজনিত বিভিন্ন রোগে প্রতি বছর বাংলাদেশে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়।

বুধবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষণা উদযাপন’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

এক জরিপের তথ্য তুলে ধরে বক্তারা বলেন, আমাদের দেশে তিন কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন, তিন কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ। আর তামাকজনিত বিভিন্ন রোগে প্রতিবছর প্রায় এক লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়। ফলে, এই মৃত্যুর মিছিল কমাতে দ্রুত বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা প্রয়োজন। কারণ, বিদ্যমান আইনে কিছু জায়গায় দুর্বলতা রয়ে গেছে।

এ সময় বিভিন্ন তামাকবিরোধী সংগঠন এবং ১৫ হাজারের বেশি ব্যক্তি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) যুগোপযোগী করে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে ছয়টি বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ জানায়।

সেগুলো হলো- আইনের ধারা ৪ ও ৭ বিলুপ্ত করা অর্থাৎ সব পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিষিদ্ধ করা।

১. আইনের ধারা ৪ ও ৭ বিলুপ্ত করা। অর্থাৎ সকল পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিষিদ্ধ করা।

২. তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ করা।

৩. তামাক কোম্পানির যে কোনো ধরনের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি পুরোপুরি নিষিদ্ধ করা।

৪. তামাকজাত দ্রব্যের প্যাকেট বা কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা।

৫. বিড়ি-সিগারেটের খুচরা শলাকা, মোড়কবিহীন এবং খোলা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা।

৬. ই-সিগারেটসহ সব ইমার্জিং টোব্যাকো প্রোডক্টিস্ পুরোপুরি নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৬ সালের ৩১ জানুয়ারি, আজকের এইদিনে দক্ষিণ এশীয় স্পিকার্স সামিটের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে তামাকের ব্যবহার নির্মূল করার ঘোষণা দেন। একই সঙ্গে এই লক্ষ্য অর্জনে তিনটি পদক্ষেপের কথা জানান। সেগুলো হলো- স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবহার করে একটি তহবিল গঠন করা, তামাকের ওপর বর্তমান শুল্ক-কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক শুল্কনীতি গ্রহণ করা এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা সবাই জানি তামাক রাষ্ট্রের জন্য ভালো নয়। যে তামাক বিক্রি করে তার তো লাভ হয়। আর আমরা যারা সেবন করি, তারা নিজের স্বাস্থ্যের ক্ষতি করি। এটা আমাদের ইকোনমির জন্য খারাপ। পরিবেশের জন্য খারাপ। এক কথায় এটা সবকিছুর জন্য খারাপ। আমি নিজেই একসময় ধূমপান করতাম। এখন আমার হার্টে সমস্যা হয়ে গেছে। বর্তমানে অনেক যুবকের হার্টের রোগ হয়। এটা হওয়ার কারণ হলো, ধূমপানসহ অন্যান্য জিনিস সেবন করা। প্রধানমন্ত্রী তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের যে ব্যবস্থা করেছেন, সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস-এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী প্রমুখ।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

তামাক সেবনে বছরে ১ লাখ ৬১ হাজার জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৫:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪