নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে অর্ধশত দালালকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ মে) মেডিকেলের বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
যৌথ অভিযানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির সঙ্গে যুক্ত নারীসহ ৬০ দালালকে আটক করা হয়েছে।
জানা গেছে, ঢাকা মেডিকেলের আসা রোগীকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে বেসরকারি হাসপাতালে পাঠায় একটি সংঘবদ্ধ দালাল চক্র। তাদের আচরণে ক্ষুব্ধ সাধারণ চিকিৎসা প্রার্থীরা। এমতাবস্থায় যৌথভাবে অভিযান পরিচালনা করে এনএসআই ও পুলিশ।
এ সময় হাসপাতাল চত্ত্বর, বিভিন্ন ওয়ার্ড থেকে নারী সদস্যসহ এই দালাল চক্রকে আটক করে। যারা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে রোগীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিল।
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, প্রভাবশালী মহলের ছত্র-ছায়ায় বেশি কিছুদিন ধরে দালাল চক্রের উপস্থিতি বেড়েছে। রোগীদেরকে ঠিক মতো চিকিৎসাও দেয়া যাচ্ছে না। নানাভাবে চিকিৎসা কার্যক্রম বাধাগ্রস্ত করছে দালাল চক্র।
তিনি বলেন, তারা রোগীদেরকে প্ররোচনা দিয়ে নিম্মমানের হাসপাতালে পাঠাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোগীরাই। দালাল মুক্ত ঢাকা মেডিকেল গড়া এখন সময়ের দাবি।
সার্বিক বিষয়ে জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে ফোন করেও পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক 



















