Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : 

ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের সার্ভিস রোডের শতাধিক অবৈধ স্থাপনা ও বিভিন্ন দোকানপাট উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সার্ভিস রোড থেকে দোকানপাট উচ্ছেদ করার ফলে আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকার যানবাহন অনায়াসে চলাচল করতে পারছে।

বুধবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালান হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কের একাংশে অবৈধ স্থাপনা হিসেবে দোকানপাট গড়ে তুলেছিল একটি চক্র। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট মুক্ত রাখাতে বুধবার এসব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

এসময় ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরকার মহাসড়কের উচ্ছেদকৃত এলাকা পরিদর্শন করেন।

আবহাওয়া

বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ মানুষের জন্যও করে : ড. মঈন খান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

প্রকাশের সময় : ০৭:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩