ঢাকা-গুয়াংজু রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট চালু

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ৩১০ জন দেখেছেন

বিমান ভালো অবস্থানে আছে। আরও ভালো অবস্থানে যাবে বলে জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে চীনের গুয়াংজুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। যাত্রীদের চাহিদা বিবেচনা করে এ রুটে বিমানের ফ্লাইট আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, এই রুটের যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার থেকে প্রথম যাত্রীবাহী ফ্লাইটের টিকিট কিনতে পারবেন। তবে আসার ক্ষেত্রে বিমানের ওয়েবসাইট ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও টিকেট কেনা যাবে। এছাড়া যাত্রীদের বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের হালনাগাদ ট্রাভেল অ্যাডভাইজরি অনুসরণ করার জন্য অনুরোধ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ঢাকা বিমানবন্দর থেকে বেলা ১১টায় ২২৯ জন যাত্রী নিয়ে রওনা হওয়া ফ্লাইট বিজি৩৬৬ চীনের স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে গুয়াংজুর বিমানবন্দরে পৌঁছেবে। এদিন গুয়াংজু বিমানবন্দর থেকে ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রওনা দিয়ে রাত ৯টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি : রাশেদ খান

ঢাকা-গুয়াংজু রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট চালু

প্রকাশের সময় : ০৩:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২