নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৭১টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ গ্রেফতার হয়েছে ৯৬ জন।
সোমবার (৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগের আওতাধীন এলাকা থেকে ২৮ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৬ জন, মিরপুর বিভাগ থেকে ৯৬ জন, গুলশান বিভাগ থেকে ৪৮ জন, উত্তরা বিভাগ থেকে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ও ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানাসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক 



















