Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টিকা দ্রুত আনার সব চেষ্টা করছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • ২৮৯ জন দেখেছেন

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এখনও সংক্রমণ এবং মৃত্যুহার অনেক কম। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই মহামারি নিয়ন্ত্রণে রাখার। আশার কথা বিভিন্ন দেশে কোভিড-১৯-এর টিকা প্রদান শুরু হয়েছে। বাংলাদেশেও আমরা টিকা দ্রুত নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।

টিকা আসার সঙ্গে সঙ্গে কারা অগ্রাধিকার পাবে তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, টিকা আসার পর পরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য-সহ সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকারভিত্তিতে টিকা প্রদান করা হবে।

আরও পড়ুন : ক্ষমতার এক যুগ পূর্তিতে দেশবাসীকে অভিনন্দন আ.লীগের

কোভিড-১৯ মোকাবিলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী এবং মাঠ প্রশাসনের সদস্যসহ সম্মুখসারির করোনাযোদ্ধাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মহামারি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ দরিদ্র-অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যাঁদের মৃত্যু হয়েছে আমি তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারি ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। অনেক দেশের অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে। বাংলাদেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়েছে।

আবহাওয়া

শান্তিপ্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের মূল লক্ষ্য : আইজিপি

টিকা দ্রুত আনার সব চেষ্টা করছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশের সময় : ০৫:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১