Dhaka রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ২ নাতনি ঢাকায়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ২৬৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান ঢাকায় এসেছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে এক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সেখান থেকে সরাসরি খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান।

বিএনপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে খালেদা জিয়ার দুই নাতনি কতদিন ঢাকায় থাকবে না জানা যায়নি।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা পৌনে দুইটার দিকে খালেদা জিয়ার দু’নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান বিমানবন্দর থেকে সরাসরি তার গুলশান এলাকার বাসভবনে প্রবেশ করেন।

আগে থেকেই খালেদা জিয়ার সঙ্গে অবস্থান করছেন কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি। গত ২১ মার্চ লন্ডন থেকে ঢাকায় আসেন তিনি।

দুই নাতনি ও পুত্রবধূ নিয়ে বিএনপি চেয়ারপারসন ঈদুল ফিতর উদযাপন করবেন। এছাড়া শর্মিলা রহমানের মাও ঢাকায় থাকেন। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ। দু’মেয়ে নিয়ে তার বাসায় যাবেন সিথী।

আবহাওয়া

মুন্সীগঞ্জে গরু চুরির অভিযোগে আ.লীগ নেতার ছেলেসহ গ্রেপ্তার ২

খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ২ নাতনি ঢাকায়

প্রকাশের সময় : ০৩:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩