Dhaka রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগার থেকে আদালতে ফখরুল

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। রমনা ও পল্টন থানার পৃথক ৯ মামলায় তার জামিন শুনানি মঙ্গলবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে কালো একটি গাড়িতে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তার গাড়ি আদালত চত্বরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীরা ফখরুলের জামিন চেয়ে মিছিল করেন।

গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত ফখরুলের জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানীর রমনা ও পল্টন থানায় করা ৯ মামলায় তার জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়। আদালত ৯ জানুয়ারি শুনানির দিন ঠিক করেন।’

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার ৮ মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবহাওয়া

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

কারাগার থেকে আদালতে ফখরুল

প্রকাশের সময় : ১২:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪