একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

একদিনে ১৪৯টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ৫ হাজার ২২০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে প্রকাশ করা এক তথ্যে বিষয়টি জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ২০৬ জন টিটিই কাজ করেছেন। তারা ১৪৯টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৫ হাজার ২২০ জন।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৬১০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ৩ লাখ ৯ হাজার ৫২৫ টাকা। এতে সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা। ওইদিন মোট ৩ হাজার ৭৭৫টি টিকিট যাচাই করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ তারকা হোটেলের পার্কিং থেকে ৩টি বিলাসবহুল গাড়ি জব্দ

একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা

প্রকাশের সময় : ০২:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬