ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ ১০২ যাত্রী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ার জাভা সাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১ জন নিহত হয়েছেন এবং ১০২ জনকে জীবিত উদ্ধার করা গেছে। বাকি শতাধিক যাত্রীর সন্ধানে সমুদ্রে তীব্র উদ্ধার অভিযান চালাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এটির যাত্রীদের খোঁজে হেলিকপ্টার ও অন্য আরেকটি জাহাজ পাঠানো হয়। নিখোঁজ হওয়ার সময় এ জাহাজে ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, খারাপ আবহাওয়ার মুখে পড়া ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামক জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর একটি উদ্ধার অভিযান শুরু করা হয়।

জাহাজটি সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বানজারমাসিন শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে সর্বশেষ বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান ছিল বলে জানা গেছে।

উদ্ধারকারী জাহাজ ও একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি জাভা সাগরের ওই অঞ্চলের অন্য সব জাহাজকেও যাত্রীদের কোনো সন্ধান পাওয়া মাত্রই তা রিপোর্ট করার জন্য সতর্ক করা হয়েছে।

এর আগে গত মাসে মাদুরা দ্বীপের কাছে ইন্দোনেশিয়ার আরেকটি ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজন মারা গিয়েছিলেন।

ইন্দোনেশিয়া একটি দ্বীপরাষ্ট্র, যেখানে ১৭ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে। সেগুলোতে যাতায়াতের অন্যতম মাধ্যম জাহাজ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা : স্বামীর মৃত্যুদণ্ড

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ ১০২ যাত্রী উদ্ধার

প্রকাশের সময় : ১২:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬