আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

নিজস্ব প্রতিবেদক : 

‎কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের আশঙ্কা নেই। তবে, এ দিনটি ঘিরে পুরো রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন

এস এন নজরুল ইসলাম বলেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের (আওয়ামী লীগ) প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।

সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

সম্প্রতি মোহাম্মদপুরে ‘কাইল্লা ফারুক’ নামে এক ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে ফের চাঁদাবাজি জড়িত হয়েছেন, এমন অভিযোগ প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, জামিনের বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত। আদালতই সিদ্ধান্ত নেয় কাউকে শাস্তি দেওয়া হবে কি না।

ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাদের আদালতে সোপর্দ করা হবে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আর্জেন্টিনার খেলোয়াড়দের উৎসব ভঙ্গিতে মেতেছেন পরীমণি

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

প্রকাশের সময় : ০৮:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬