Dhaka বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ২০১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই সিরিজেই সিরিজসেরা হয়েছিলেন টাইগার পেসার নাহিদ রানা। এবার আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে নারী বিভাগে পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট।

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিজয়ীর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন নাহিদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ডানহাতি এই পেসার।

পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, নিউ জিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটা দারুণ এক অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে এবং সিরিজটি আমি সবসময় মনে রাখব।

নাহিদ আরও বলেন, আমার সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে নিরন্তর সমর্থন দিয়েছে এবং আমার ওপর বিশ্বাস রেখেছে। আশা করি, আমার দলের জন্য আরও জয় ও স্মরণীয় মুহূর্ত তৈরিতে অবদান রাখতে পারব।

সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ১ উইকেট নিতে খরচ করেন ৬৫ রান। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। মিরপুরে সেই ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে ৩২ রানে ৫ উইকেট নেন নাহিদ। পাওয়ারপ্লেতেই তুলে নেন ২ উইকেট। পরে আরও ৩ উইকেট নিয়ে কিউইদের গুটিয়ে দেন ১৯৮ রানে।

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও ২ উইকেট নেন তিনি। নাহিদের দারুণ বোলিংয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জেতে। সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে। পুরো সিরিজে নাহিদের ৮ উইকেট এসেছে ১৬.৭৫ গড়ে। ইকোনমি রেট ছিল ৪.৪৬। এই পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে এপ্রিল ২০২৬-এর আইসিসি মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি।

আবহাওয়া

মহিপুরে কোস্ট গার্ড’র অভিযানে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

প্রকাশের সময় : ০৭:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬