২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজন শিশু এবং মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে তিনজনের মৃত্যু হয়েছে।একই সময়ের মধ্যে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০৭ জন এবং হাম ও এর উপসর্গ দেখা গেছে ১ হাজার ৭৭ শিশুর শরীরে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন ও ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

পৃথক প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ মঙ্গলবার (২৫ আগস্ট) হাম ও এর উপসর্গে দেশে মোট ৯৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হাম উপসর্গে ৮৪৪ জন।

অন্যদিকে ডেঙ্গুতে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৮৩০ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৩৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৫৭৮।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬