Dhaka বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৩২ শিশু মারা গেছে।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪৮৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ১৫০ জন।

১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও সাত জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামে ৬৯ জনের মৃত্যু হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬