Dhaka সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ ছিল অনুঘটক : ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : 

শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচারবিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এছাড়া গণমাধ্যমের একটি অংশও একই ভূমিকা রেখেছিল।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর মাইডাস সেন্টারে আইন বিষয়ে অনুসন্ধানী সাংবাদিক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

টিআইবি ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে। গণমাধ্যমকর্মীরা এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

রাজধানীর মাইডাস সেন্টারে শনিবার টিআইবি ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী কর্মশালায় বক্তব্য দেন।

আবহাওয়া

হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ ছিল অনুঘটক : ড. ইফতেখারুজ্জামান

প্রকাশের সময় : ০১:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪