হাসপাতাল ঘিরে সিন্ডিকেট নিমূর্ল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি : 

দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে থাকা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান, জনবল ও অবকাঠামোগত সমস্যা সংকট দুর করতে রাজনৈতিক মত পার্থক্য ভূলে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় সরকারি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে হাসপাতাল ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তা নিমূর্লের কঠোর হুশিয়ারী দিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) র দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারি হাসপাতাল কোনো ব্যক্তি, সংগঠন বা ব্যক্তিগত ফান্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদে পরিচালনা করা সম্ভব নয়। হাসপাতালের সেবাব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সরাসরি সম্পৃক্ততা থাকতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান। হাসপাতাল যদি সরকারি হয়, সেটা কখনোই সাংগঠনিক বা ব্যক্তিগত ফান্ড দিয়ে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই সরকারের সরাসরি এখানে সম্পৃক্ত থাকতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের নির্মূল করা হবে।

তিনি বলেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে সেবা চালুর বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি, শিগ্গিরই আমরা নতুন বহুতল ভবনে সেবা চালু করতে পারবো। সরকারি হাসপাতালে বিত্তবান থেকে দিনমজুর সবাই যেন সমান সুযোগ সুবিধা পায়।

হাসপাতালকে ঘিরে কথিত ‘আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট’-এর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের প্রয়োজনীয় সমস্যা সমাধানে যথাযথ উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, পঞ্চগড় সদর হাসপাতালে প্রতি মাসে প্রায় ৪০ হাজার মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। কিন্তু হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যানসহ আধুনিক বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। এতে রোগীদের ভোগান্তি বাড়ছে এবং উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র যেতে হচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় বক্তারা জানান,পুরাতন ভবনের পরিবর্তে নতুন অবকাঠামো নির্মাণ করা হলেও তা এখনো পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দেওয়ার উপযোগী হয়ে ওঠেনি। প্রয়োজনীয় চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধার ঘাটতির কারণে জেলার রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, চিকিৎসকসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

হাসপাতাল ঘিরে সিন্ডিকেট নিমূর্ল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬