হাম উপসর্গে প্রাণ গেল আরো ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

নিজস্ব প্রতিবেদক : 

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ৭৭ দিনে হাম ও উপসর্গে ৫৮৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭৭ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৫৩ জনের এবং উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৪ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় একজন ও বরিশালে একজন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৮৫ শিশুর। এর মধ্যে হামের উপসর্গে দেশে ৪৯৫ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭০ হাজার ৯৩৬ জনের। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ হাজার ৮৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৮৪১ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

আবহাওয়া

হাম উপসর্গে প্রাণ গেল আরো ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

প্রকাশের সময় : ০৯:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬