হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪ জনে।

শনিবার (২০ জুন) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮০৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯১ হাজার ৭৮৯ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮০ জন, গত ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৯৪৯ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৯০২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৯৭০ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সাত জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৮৪ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৭৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৬৭৭ জনের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬