Dhaka শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরব গেছেন।

শুক্রবার (২২ মে) তিনি সস্ত্রীক সৌদি আরব যান। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এই সফর করছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এই সফর করছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

আইএসপিআর আরও জানায়, হজ পালন শেষে আগামী ১ জুন সেনাপ্রধান দেশে ফিরবেন।

উল্লেখ্য, এর আগে গত ১৫ মে ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, সেনাবাহিনী সর্বদা গণতন্ত্র ও সংবিধানের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী।

আবহাওয়া

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাবেন, আশাবাদী রামিসার বাবা

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

প্রকাশের সময় : ০৯:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬