সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্তের বিনিময়ে হলেও ধরে রাখতে হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার আপস করবে না বলে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্তের বিনিময়ে হলেও ধরে রাখতে হবে। যারা কোনো একক ধর্মের কথা বলে, যারা কোনো একক সংস্কৃতির কথা বলে, তারা প্রকৃতির আইন জানেন না।

শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সামাজিক সংগঠন ‘আপন’ এর উদ্যোগে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন স্বপ্ন নিয়ে দেশ পরিচালনা করছে সরকার। সরকার গঠনের আগেই ৩১ দফা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অঙ্গীকার জাতির সামনে তুলে ধরা হয়েছিল। এর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।’

তিনি বলেন, বাংলাদেশ হবে বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। যারা একক ধর্ম, একক ভাষা, একক সংস্কৃতি কিংবা একক রাজনৈতিক দলের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, তারা প্রকৃতির নিয়ম বোঝে না। প্রকৃতির সৌন্দর্যই হলো বৈচিত্র্য, আর সেই বৈচিত্র্যের মধ্যেই শান্তিপূর্ণ সহাবস্থান।

জহির উদ্দিন স্বপন বলেন, যারা সমাজে একটি বিশেষ ধর্মকে জোর করে প্রতিষ্ঠা করতে চায় এবং বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানকে মেনে নিতে পারে না, তারা সমাজবিরোধী, মানবতাবিরোধী এবং সভ্যতার বিরুদ্ধে অবস্থান নেয়।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জোর করে রাষ্ট্র, রাজনীতি ও সমাজে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা দেখা গেছে। এমন প্রবণতা মানুষ, সমাজ ও রাজনীতিকে বিভক্ত করে। আর সেই বিভক্তির সুযোগে অপশক্তি তাদের অপচিন্তা বাস্তবায়নের সুযোগ পায়।

মন্ত্রী বলেন, সৃষ্টিকর্তা যদি সব মানুষকে সৃষ্টি করে থাকেন এবং তাকে পাওয়ার বিভিন্ন পথ থেকে থাকে, তাহলে আমাদের দায়িত্ব হলো সব বৈচিত্র্যকে সম্মান জানিয়ে একসঙ্গে বসবাস করা।

তিনি আরও বলেন, ‘যারা জোর করে একটি ধর্ম বা একটি রাজনৈতিক মত প্রতিষ্ঠা করতে চায় এবং সমাজের বৈচিত্র্যকে মেনে নিতে পারে না, তারা সমাজবিরোধী, মানবতাবিরোধী এবং সভ্যতার পরিপন্থী।’

জহির উদ্দিন স্বপন বলেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণার মাধ্যমে জাতির সামনে রাষ্ট্র পরিচালনার যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, সম্প্রতি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও তাঁর বক্তব্যের সূচনায় ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে পরিকল্পনা ভিত্তিক নেতৃত্বের সাথে মিলিয়ে একই ভাষায় কথা বলেছেন।

তথ্যমন্ত্রী বলেন, একটু আগে দেখলাম ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতেই ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলেছেন। শুনে মনে হয়েছে, পরিকল্পনা ভিত্তিক নেতৃত্বের যে দর্শন তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, সেই একই ভাষায় জনগণের কাছে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরা হচ্ছে।

তিনি বলেন, একজন রাষ্ট্রনায়ক যখন জাতির সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেন, তখন জনগণ সেই পরিকল্পনার মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতে পায় এবং সেই নেতৃত্বের ওপর আস্থা রাখে। বাংলাদেশের মানুষও তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এ ঘোষিত রাষ্ট্রচিন্তা ও কর্মপরিকল্পনার প্রতি বিশ্বাস রেখেই তাঁকে এবং তাঁর দলকে বিপুল সমর্থন দিয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘তারেক রহমানের পরিকল্পনায় ধর্ম, বর্ণ, পাহাড়ি ও সমতলের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করার কথা রয়েছে। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে এবং ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা হবে।’

মহাত্মা ভেঁগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে ‘আপন (ঢাকা)’ এ স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি শচীন্দ্র নাথ হালদার। বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং শিল্পপতি ও সমাজসেবক জিতেন্দ্র লাল ভৌমিক।

‎অনুষ্ঠানে আপনের সাধারণ সম্পাদক লাল বাহাদুর অধিকারীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণির পেশার নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় বিশিষ্ট ব্যক্তি ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভেগাই হালদারের মন্দিরকে মডেল মন্দির হিসেবে গড়ে তোলা এবং ভেগাই হালদার পাবলিক একাডেমি জাতীয়করণের দাবি জানানো হয়। জবাবে তথ্যমন্ত্রী বলেন, সুযোগ এলে বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া উত্থাপিত অন্যান্য দাবিও পর্যালোচনার আশ্বাস দেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্তের বিনিময়ে হলেও ধরে রাখতে হবে : তথ্যমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্তের বিনিময়ে হলেও ধরে রাখতে হবে : তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১১:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬