Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি সাদেক খান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম ঢাকা-১৩ আসনের আসামি সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানী তেজগাঁও নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল ইসলাম ভূঁইয়া।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হয়। পরে এই ঘটনায় মামলা হয়।

মার্শা বার্নিকাট ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সাদেক খান মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি।

আবহাওয়া

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

সাবেক এমপি সাদেক খান গ্রেফতার

প্রকাশের সময় : ০৮:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪