রাস্তার কাজে তাড়াহুড়ো নয়, মান নিশ্চিতের তাগিদ সড়ক প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :

কাজের মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, তাড়াহুড়ায় কাজ শেষ করে দেওয়ার পর যাতে কয়েক দিনের মধ্যে আবার নষ্ট হয়ে না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে বাসাবো বিশ্বরোড থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত সড়কের সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আমার কথা হচ্ছে, কাজের মান যাতে ভালো হয় এবং কাজের জন্য যে সময়টুকু দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যেই যেন ভালোভাবে কাজটি শেষ করা হয়। তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে যেন দুই দিন পর আবার নষ্ট হয়ে না যায়, এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

কাজ শেষ করার সময়সীমা নিয়ে তিনি জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট ঠিকাদারের সময় ইতোমধ্যে শেষ। তিনি জানুয়ারি পর্যন্ত আবেদন করেছেন এবং ডিসেম্বরের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেবেন বলে জানিয়েছেন।

এ সময় সড়কের নিচে বিভিন্ন সংস্থার ইউটিলিটি লাইন থাকায় কাজ করতে গিয়ে কিছুটা সমস্যার কথাও জানান সংশ্লিষ্টরা। তাদের বক্তব্য অনুযায়ী, ওয়াসার লাইন এবং ডিপিডিসির একাধিক লাইন থাকায় নির্দিষ্ট গভীরতার নিচে যাওয়া সম্ভব হচ্ছে না।

পরিদর্শনের সময় রাস্তার প্রস্থ নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, ফুটপাতসহ সড়কটির প্রস্থ প্রায় ৩০ ফুট। এর মধ্যে দুই পাশে ফুটপাতের জন্য প্রায় পাঁচ থেকে ছয় ফুট করে জায়গা রয়েছে। ফলে মূল সড়কের জন্য প্রায় ২০ ফুট জায়গা থাকে। ফুটপাত আরও প্রশস্ত করে ৪০ ফুট পর্যন্ত নেওয়া যায় কি না, সে বিষয়েও আলোচনা করেন তারা।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দ্রুততম সময়ে সড়কের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন, যাতে এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ দ্রুত কমে আসে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

রাস্তার কাজে তাড়াহুড়ো নয়, মান নিশ্চিতের তাগিদ সড়ক প্রতিমন্ত্রীর

প্রকাশের সময় : ০৬:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬