রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিমানবন্দরে ট্রেনের ভিতরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওমর ফারুক শাওন (২৬) নামে যাত্রী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ মে) রাতে ঘটনাটি ঘটে। আহতকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে রাত ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের শশুর নাহিদ হাসান জানান, আহত শাওন গাজীপুরের মৌচাক এলাকার ইউসুফ সরদারের ছেলে ও ক্ষুদ্র ব্যাবসায়ী। শুক্রবার গাজিপুর যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে ওঠেন তিনি। ট্রেনটি স্টেশন ছাড়ার পরই ৪ জন ছিনতাইকারী তাকে পেটে ছুরিকাঘাত করে। এরপর তার কাছে থাকা নগদ তিন হাজার টাকা নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নদীভাঙন কবলিত কান্দারবাড়ি পরিদর্শনে এমপি আব্দুস সালাম আজাদ

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রী আহত

প্রকাশের সময় : ০১:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬